মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর পতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ল্যাম্পস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার পটুয়াখালীতে আইএফআইসি ব্যাংকের দুইদিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ সম্প্রসারণ কর্মসূচি

বিশ্ব যোগব্যায়াম দিবস উপলক্ষে ভাস্কর রাসার যোগব্যায়াম প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব যোগব্যায়াম দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ২২ জুন বিকেল ৫টায় ভাস্কর রাসা যোগ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও যোগব্যায়াম প্রদর্শনীর আয়োজন করা হয়। নাট্যজন আব্দুল আজিজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ভাস্কর রাসা। আলোচনায় অংশ নেন নৃত্যগুরু আমানুল হক, নাট্যজন ও লেখক খায়রুল আলম সবুজ।

আলোচকবৃন্দ বলেন- যোগব্যায়াম বাংলার নিজস্ব সম্পদ। হাজার বছর ধরে বিশ্বে যোগব্যায়াম সমাদৃত হয়ে আসছে অথচ নিজ গৃহে সে অবহেলিত। যেন প্রদীপের নীচে অন্ধকার। যোগব্যায়ামকে সরকারি স্বাস্থ্য পরিকল্পনায় সংযুক্ত করা হোক।

ভাস্কর রাসা বলেন- ব-দ্বীপ অঞ্চলের মানুষের নিজস্ব স্বাস্থ্য বিজ্ঞান যোগব্যায়াম। প্রতিদিন আহার করুন প্রতিদিন ব্যায়াম করুন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যায়ামাগার প্রতিষ্ঠা করার জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।

সভাপতির বক্তব্যে নাট্যজন আবদুল আজিজ বলেন- যোগাদর্শন বাংলার ঐতিহ্যগত সম্পদ। ভাস্কর রাসা দীর্ঘদিন যোগ সাধনা করে আসছে। সম্প্রতি  লক্ষ্য করেছি যে, তার সঙ্গে অনেক যুবক সংযুক্ত হচ্ছে, এটা আশার সংবাদ।

নিয়মিত ব্যায়াম করে বর্তমান ও আগামী প্রজন্মের মানুষেরা সুস্বাস্থ্যবান হোক এই কামনা করছি।

পরে ভাস্কর রাসা যোগব্যায়াম প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS