1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
ঢাকায় নকিুঞ্জতে আইএফআইসি ব্যাংকরে এটএিম বুথরে আনুষ্ঠানকি উদ্বোধন রাসুল (সা.)-এর অবমাননা আর বরদাশত করা হবে না: শাপলা চত্বরের স্মরণসভায় ইনসাফ গার্ড সভাপতি খান রায়হান সিলেট জুড়ে এপ্রিল মাসে সড়কে ঝরল ১৫ প্রাণ ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভুগান্তিতে সেবাগ্রহীতারা রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ অর্থ ফেরতের দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রাহকরা ঐতিহাসিক শাপলা চত্বর দিবস আজ, নানা কর্মসূচি বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, কমলো ১% এর বেশি

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে দুবাই যাচ্ছেন বিএসইসির চেয়ারম্যান

  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২, ১০.৩৬ পিএম
  • ৭৮৭ Time View

দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ আকৃষ্টে দুবাই সফরে যাচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে তিনি বেশ কয়েকটি বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচদিনের সফরে আগামীকাল সোমবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দুবাই যাচ্ছেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দুবাইয়ে প্রবাসি, বিভিন্ন ব্যবসায়ি ও সরকারের উচ্চ পদস্থ বিভিন্ন ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হবেন। এবং এসব বৈঠকে তিনি দেশের শেয়ার বাজারে প্রবাসি ও বিদেশীদের বিনিয়োগের আহবান জানাবেন।

বিএসইসি’র এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে বিএসইসি চেয়ারম্যান ৫ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন। এ সফরে তিনি পুঁজিবাজার উন্নয়নে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহন করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আমিরাত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির সঙ্গে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে চায় বাংলাদেশ। এ সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়ন, আইসিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেবে ঢাকা।

সফরে আলোচনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের মোট আমদানি-রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। তবে বাণিজ্য ঘাটতি এখনো দেড় বিলিয়ন ডলারের মতো। এর মূল কারণ আমরা তাদের কাছ থেকে শুধু জ্বালানি তেল আমদানি করি। রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর জন্য এই সফরে গুরুত্বারোপ করা হবে। সেজন্য বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি শিপিং সার্ভিস চালু নিয়ে আলোচনা করা হবে।

মোমেন বলেন, ফেব্রুয়ারিতে যখন সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলাম, তখন এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। প্রধানমন্ত্রীর সফরে তা আরও জোরালোভাবে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আমিরাতের সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মাঝে জয়েন্ট বিজনেস ফোরামের আয়োজন করা হবে। যা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই লাভজনক হবে বলে আমি মনে করি। এতে সৃষ্টি হতে পারে বিনিয়োগের নতুন ক্ষেত্র।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com