1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও নৃশংস হত্যাকাণ্ডে শোক, রামিসার পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের ঈদ উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এলো ২.৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত জরুরি রক্ষণাবেক্ষণ কাজে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না ৫ ঘণ্টা সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস

৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১২.৫৩ পিএম
  • ২৬৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

কোম্পানিগুলো- ট্রাস্ট ব্যাংক লিমিটেড, শাশা ডেনিমস লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইসিএল) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেন। আর ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ক্রেডিট নির্ণয় করেন ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএল)। এছাড়াও ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) অবশিষ্ট ৪টি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেন।

জানা গেছে, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ও যমুনা ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর ২২ সালের নিরীক্ষিত আর্থিকতার উপর ভিত্তি করে কোম্পানি ৩টির এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়াও অন্য তিনটি কোম্পানির মধ্যে শাশা ডেনিমস লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএ৩ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন ২২ নিরীক্ষিত ও ৩১ মার্চ ২৩ অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করেছে।

আর ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। প্রতিষ্ঠানটির ৩০ জুন ২২ নিরীক্ষিত ও ৩১ মার্চ ২৩ অনীরিক্ষিত আর্থিক অবস্থার উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করেছে।

এছাড়াও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ৩১ ডিসেম্বর ২২ সালের নিরীক্ষিত আর্থিক পরিস্থিতির উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২ রেটিং নির্ণয় করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com