সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৮ জুন) ডিএসইতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৮ লাখ ৫১ হাজার ৪৮৩টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৩ কোটি ১৭ লাখ টাকা।
আজ লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা নাভানা ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় থাকা অপর কোম্পানিগুলো- খান ব্রাদার্স, সি পার্ল বিচ রিসোর্ট, পেপার প্রসেসিস, ইন্ট্রাকো রিফুয়েলিং, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস এবং রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।