শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

হবিগঞ্জ শহরে বৃষ্টিতে জলমগ্ন চলাচলে ভোগান্তি

লিটন পাঠান
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৯২ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শহরে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মাঝে শহরের প্রধান সড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তাটি পানিতে ডুবে আছে।

এছাড়াও বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে স্থানীয় সূত্রে জানা যায়, আষাঢ় মাস শুরু হওয়ার পর থেকেই হবিগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে।

অভিযোগ রয়েছে, ওইসব এলাকার প্রভাবশালী মহল পানি নিষ্কাশনের ড্রেন দখল করে সীমানা প্রাচীরসহ অট্ট্রালিকা নির্মাণ করায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এতে হবিগঞ্জ শহরের প্রধান সড়কের বিভিন্ন অংশ পানিতে ডুবে যায়। এছাড়াও শহরের শায়েস্তানগর কবরস্থানের পাশের রাস্তা, মোহনপুর, মাছুলিয়া জলিল পীরের এলাকা, রাজনগর, শ্যামলী আবাসিক এলাকা, ইনাতাবাদ এলাকার রাস্তা পানিতে ডুবে যায়।

হবিগঞ্জ পৌরসভার আতাউর রহমান সেলিম বলেন, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় পানি আটকে থাকলেও অনেক এলাকার পানি নেমে গেছে। অবশিষ্ট পানি নিষ্কাসনের জন্য পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS