1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান দুই সাংবাদিক কারাগারে, ভূঞাপুরে সাংবাদিকদের ফাঁসাতে প্রতারক চক্রের মিথ্যা মামলা

বিএসইসির কর্মকর্তাদের দপ্তর রদবদল

  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৮.২৯ পিএম
  • ৫৬৬ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের কিছু জায়গায় রদবদল করা হয়েছে। নির্বাহী পরিচালক থেকে সহকারী পরিচালক পদে ১৬ জন কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়েছে।

বিএসইসির এসআরএমআইসি ও এমআইএস বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও সিএমডিপি-৩ প্রকল্পের পরিচালক মো. সাইফুর রহমানকে এমআইএসের পরিবর্তে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। বিএসইসির গবেষণা ও উন্নয়ন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের অতিরিক্ত পরিচালক মুস্তারী জাহানকে গবেষণা ও উন্নয় বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। বিএসইসির এসআরএমআইসি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলামকে এমআইএস বিভাগে বদলি করা হয়েছে।

এদিকে এসআরআই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. কাওসার আলীকে এসআরএমআইসি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল লিটারেসি ও এসআরএমআইসি (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের অতিরিক্ত পরিচালক হাফিজ মোহাম্মদ হারুনুর রশীদকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। রেজিস্ট্রেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেনকে প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে। মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ও রেজিস্ট্রেশন (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের অতিরিক্ত পরিচালক উম্মে সালমাকে রেজিস্ট্রেশন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

এসআরএমআইসি ও এসফোর্সমেন্ট (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলামকে এসআরএমআইসি বিভাগে বদলি করা হয়েছে। ক্যাপিটাল ইস্যু ও সিডিএস বিভাগের উপপরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলাকে ক্যাপিটাল ইস্যুর দায়িত্ব দেয়া হয়েছে। প্রশাসন বিভাগের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদকে মিউচুয়াল ফান্ড অ্যান্ড এসপিভি বিভাগে বদলি করা হয়েছে। প্রশাসন বিভাগের উপপরিচালক মো. আ. সেলিমকে এসআরআই বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। রেজিস্ট্রেশন ও ফাইন্যান্সিয়াল লিটারেসি (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের উপপরিচালক মো. বনি ইয়ামিন খানকে রেজিস্ট্রেশন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া প্রশাসন ও ফাইন্যান্সিয়াল লিটারেসি (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের উপপরিচালক জিয়াউর রহমানকে প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে। করপোরেট ফাইন্যান্স ও ক্যাপিটাল ইস্যু (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের উপপরিচালক মওদুদ মোমেনকে করপোরেট ফাইন্যান্সের দায়িত্ব দেয়া হয়েছে। প্রশাসন বিভাগের সহকারী পরিচালক খোন্দকার মো. হাবিবুল্লাহকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগে বদলি করা হয়েছে। প্রশাসন ও ফাইন্যান্সিয়াল লিটারেসি (অতিরিক্ত দায়িত্ব) বিভাগের সহকারী পরিচালক মো. জাকির হোসেনকে প্রশাসন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com