1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ফের ভূমিকম্পে কাঁপল ভারতের উত্তরাঞ্চল

  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩, ১১.২২ এএম
  • ৩০৫ Time View

ভারতের উত্তরাঞ্চলে আবারও ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে জম্মু-কাশ্মীরের কাটরা শহরে ভূমিকম্পের কম্পন অনুভব করে বাসিন্দারা। খবর এনডিটিভির।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটারে টুইট করে জানিয়েছে, মঙ্গলবার (১৩ জুন) রাত ২টা ২০ মিনিটে জম্মু-কাশ্মিমের কাটরা শহরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে ভারতের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জম্মু-কাশ্মীরের দোদা অঞ্চল। দেশটির উত্তরাঞ্চলের বেশকিছু এলাকার পাশাপাশি রাজধানী নয়াদিল্লিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

গত ১১ জুন  অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ ছাড়া ৯ জুন লাদাখে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com