1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

বরিশাল ও খুলনার সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদেরকে অভিনন্দন

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৬.২১ পিএম
  • ২৩১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যথাক্রমে জনাব আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবত ও জনাব তালুকদার আবদুল খালেক নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকসহ পরিষদের সকল নেতা-কর্মী নবনির্বাচিত এই দু’জন মেয়রকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।  

বঙ্গবন্ধু পরিষদ প্রত্যাশা করে যে, বরিশাল ও খুলনার সার্বিক উন্নয়নে নবনির্বাচিত এই দু’জন নগরপিতা তাঁদের কার্যকালে জনকল্যাণমুখী দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবেন। আমরা তাদের সুস্থ ও দীর্ঘজীবন কামনা করি এবং শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন ও ভোটারদের প্রতি বঙ্গবন্ধু পরিষদ অভিনন্দন জানাচ্ছে।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com