1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

অখন্ড ভারতের মানচিত্র ভারতীয় হিন্দুত্ববাদী রাজনৈতিক দর্শনের সুচিন্তিত প্রতিফলন: দিলীপ বড়ুয়া

  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩, ৫.০৯ পিএম
  • ২২৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)’র সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া ১১ জুন ২০২৩, রোববার এক বিবৃতিতে ভারতের নবনির্মিত সংসদ ভবনে রাখা “অখন্ড ভারতের” মানচিত্র মূলতঃ ভারতীয় শাসকগোষ্ঠীর সুচিন্তিত প্রতিফলন বলে অবিহিত করেন। ভারত সরকার বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে বললেও এই “অখন্ড ভারতের” মানচিত্র প্রতিস্থাপন মূলতঃ ভারতীয় আধিপত্যের স্পষ্টত সুপ্ত বহিঃপ্রকাশ বলে তিনি মনে করেন।

তিনি বলেন, সাংস্কৃতিক বিষয়টি ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি থেকে বিচ্ছিন্ন কোন কিছুই নয়। হিন্দুত্ববাদী সাংস্কৃতিক দর্শনে বিশ্বাসী ভারতীয় শাসকগোষ্ঠী প্রথমে সাংস্কৃতিক ভাবে দক্ষিণ এশিয়াকে নিয়ন্ত্রণ করতে পারলে পরবর্তীতে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করা সহজতর হবে। ডিসকভারি অব ইন্ডিয়াতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরু বলেছেন ভারত মহাসাগর তীরবর্তী দেশগুলোর শুধু সাংস্কৃতিক অধিকার থাকবে। বর্তমান সরকার সাংস্কৃতিক ভাবে সারা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে ক্রমান্বয়ে রাজনৈতিক—অর্থনৈতিক বিষয় কে নিয়ন্ত্রণ করা সহজতর হবে এবং হিন্দুত্ববাদী সর্ব ভারতীয় অখন্ড ভারত প্রতিষ্ঠার পথ সুগম হবে।

কমরেড দিলীপ বড়ুয়া এ ব্যাপারে ভারতীয় সরকারের কূটকৌশল সম্পর্কে সজাগ থাকার জন্য বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com