1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

নবীগঞ্জ মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার

  • আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩, ৬.১৮ পিএম
  • ৩১৮ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মাহমদপুর গ্রামে মক্তবে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে প্রতিবন্ধী এক শিশু। এ ঘটনায় আবু তাহের (৩২) নামের মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার আবু তাহেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। সে গজনাইপুর ইউনিয়নের মাহমদপুর গ্রামের একটি জামে মসজিদের ইমাম ও আব্দুস সোবহানের ছেলে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার সকালে প্রতিদিনের ন্যায় মাহমদপুর গ্রামের জামে মসজিদে আরবি পড়তে যায় স্থানীয় প্রতিবন্ধী এক শিশু।এক পর্যায়ে মসজিদের বাথরুমে ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে মসজিদের ইমাম আবু তাহের।

পরে ওই প্রতিবন্ধী শিশু বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে অবগত করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে গোপলার বাজার (তদন্ত) কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুউদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ভুক্তভোগী ওই কিশোরীর বক্তব্য গ্রহণ করেন। পরে রাতে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আবু তাহেরকে আটক করে। গত শুক্রবার ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুর পিতা অভিযুক্ত আবু তাহেরকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

দুপুরে আবু তাহেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত আবু তাহেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com