1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

আরও ১০৩ জনের করোনা শনাক্ত

  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩, ১০.১১ পিএম
  • ৩৫৩ Time View

সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা কমেছে। পাশাপাশি বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি কেউ। তবে এ সময়ে নতুন করে ১০৩ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

বুধবার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৪১ জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ২১ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৪৭৫ জন।

এর আগে, মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ১ জনের মৃত্যুর মৃত্যুর খবর দেয়া হয়েছিল। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫১ জনে। এদিন করোনা শনাক্ত হয় ১৯৭ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com