1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

চলতি অর্থ বছর প্রবৃদ্ধি হতে পারে ৬.৬% : আইএমএফ

  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬.৪৯ পিএম
  • ৬২৮ Time View

চলতি ২০২১-২২ অর্থ বছরে বাংরাদেশের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ দশমিক ৬ শতাংশ। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন, রফতানি খাত ঘুরে দাঁড়ানো ও সহায়ক মুদ্রা ও রাজস্ব নীতির বদৌলতে বাংলাদেশ এই প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বাংলাদেশ বিষয়ে আইএমএফের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে বাংলাদেশ যেভাবে মহামারি মোকাবিলা করেছে, আইএমএফ তার প্রশংসা করেছে। তবে উচ্চ মূল্যস্ফীতিতে নজর রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

চলতি অর্থ বছরে ভোক্তা মূল্যস্ফীতির গড় হার দাঁড়াতে পারে ৫ দশমিক ৯ শতাংশ। মূলত আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশেও মূল্যস্ফীতির হার বেশি থাকবে বলে জানিয়েছে আইএমএফ।

মহামারি মোকাবিলায় সরকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ও অন্যান্য ব্যয় বৃদ্ধি করায় চলতি অর্থ বছরে দেশের রাজস্ব ঘাটতি দাঁড়াতে পারে জিডিপির ৬ দশমিক ১ শতাংশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক ও সরকারের তাৎক্ষণিক উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে। এতে অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার হবে। এ জন্য সামষ্টিক অর্থনীতির জন্য প্রযোজ্য নীতিমালাগুলোর সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। ঋণের মান নিশ্চিত করতে আইনি কাঠামোতে সংস্কার আনার সুপারিশও করেছে তারা।

এ সময়, মুদ্রা নীতি স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে তারা। ঋণের বাজার স্বাভাবিক করতে তারা ক্রমান্বয়ে সুদ হারের সীমা উঠিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে মুদ্রা নীতির কাঠামো আধুনিকায়নের পাশাপাশি মুদ্রার বিনিময় হার নমনীয় রাখার পরামর্শ দিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com