1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

ফার কেমিক্যালের অধিগ্রহণ যাচাই-বাছাইয়ে পরিদর্শন কমিটি

  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২, ৩.২০ পিএম
  • ৬৮৮ Time View

শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ এসএফ টেক্সটাইলকে অধিগ্রহণ করতে চায় । এজন্য কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অধিগ্রহণের জন্য আবেদন করেছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি অধিগ্রহণের বিষয়ে তিন সদস্যের একটি পরিদর্শন কমিটি গঠন করেছে বিএসইসি।

সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।একইসঙ্গে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং এবং এসএফ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

এদিকে হাইকোর্ট, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এসএফ টেক্সটাইলকে অধিগ্রহণের কার্যক্রম চূড়ান্ত করবে ফার কেমিক্যাল।

তথ্য মতে, বিএসইসির গঠিত তিন সদস্যের পরিদর্শন কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ পরিচালক মোহাম্মদ রতন মিয়া, সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও ডিএসই নির্বাহী মহর আলী। এ কমিটির প্রধান দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রতন মিয়া। আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মহর আলী।

গঠিত কমিটি এসএফ টেক্সটাইলের জমি, ভবন, কারখানা, অধিগ্রহণ করার প্রক্রিয়া ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে দেখবে। একইসঙ্গে কমিটি এসএফ টেক্সটাইলের গ্যাস, বিদ্যুৎ ও পানি ইত্যাদি সুবিধাদি পর্যাপ্ততা খতিয়ে দেখবে। পাশাপাশি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ক অন্যান্য তথ্যাদি যাচাই করে দেখবে।

পরিদর্শন কার্যক্রম শেষে গঠিত কমিটিকে এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করতে নির্দেশ দিয়েছে বিএসইসি।

এদিকে গঠিত পরিদর্শন কমিটি মধ্যে ফার কেমিক্যালের কাছে এসএফ টেক্সটাইলকে অধিগ্রহণ সংক্রান্ত বিষয় তথ্য চেয়েছে। এর মধ্যে- এসএফ টেক্সটাইলের কারখানার ঠিকানাসহ অন্যান্য অফিসের তথ্যাদি, কোম্পানিটির স্থায়ী সম্পদ ও জমি সংক্রান্ত তথ্য, কোম্পানিটির বিগত পাঁচ বছরসহ বর্তমান উৎপাদন ক্ষমতার তথ্য, ইউটিলিটি ও লজিস্টিক সাপোর্ট সংক্রান্ত তথ্য, ফার কেমিক্যাল ও এসএফ টেক্সটাইলের রেজিস্ট্রেশন অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) তথ্য এবং উভয় কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের বর্তমান শেয়ারধারণ ও সর্বশেষ বার্ষিক প্রতিবেদন তথ্য চাওয়া হয়েছে।

জানা গেছে, গত বছরের ২৮ ডিসেম্বর এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণ করার খসড়া স্কিমে অনুমোদন দিয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ।

এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজকে অধিগ্রহণ করার বিষয়ে গত বছরের নভেম্বর মাসের শুরুতে সিদ্ধান্ত নেয় ফার কেমিক্যালের পর্ষদ। এসএফ টেক্সটাইলের সব দায় ও সম্পদ অধিগ্রহণের মাধ্যমে ফার কেমিক্যালের সঙ্গে একীভূত করা হবে।

জানা গেছে, এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রডাকশন ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার কেমিক্যালের নিজস্ব জমিতে অবস্থিত। কোম্পানিটি ২০১৬ সাল থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। ৪২ হাজার ২৫০ স্পিন্ডল কটন, ভিসকস ও সিভিসি ইয়ার্ন স্পিনিং উৎপাদনের সক্ষমতা রয়েছে এসএফ টেক্সটাইলের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com