1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

বানিয়াচং বড় বোনের জন্ম নিবন্ধন দিয়ে ছোট বোনের বিয়ে

  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩, ৬.০২ পিএম
  • ৩২৫ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বাল্যবিয়ে দিতে গিয়ে অভিনব কারসাজির আশ্রয় নিয়েছে অভিভাবকরা। বড় বোনের জন্মনিবন্ধনে ছোট বোনের বিয়ে অনুষ্ঠিত করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে বিয়ে ভন্ডুল করে দেন। বর ও কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

এ সময় কাজী আব্দুর রাজ্জাক কে আরও সতর্ক থেকে বিয়ে পড়ানোর জন্য নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত শুক্রবার (২-জুন) রাত ১০টায় বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন কাজী অফিসে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, যাত্রাপাশা গ্রামের বশির উদ্দিন আনোয়ারের মেয়ে যাত্রাপাশা জুনিয়র বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রীর সাথে মজলিশপুর গ্রামের জমির উদ্দিনের প্রবাসী পুত্র রায়হানের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কনের পরিবারের লোকজন সেই মোতাবেক অপ্রাপ্ত বয়স্ক ছাত্রীর বিবাহিত বড়বোন খাদিজার নামের জন্মনিবন্ধন দিয়ে বিয়ে রেজিষ্ট্রেশন করার সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ গোপন সংবাদের ভিত্তিতে কাজী অফিসে হানা দেন।

এ সময় বাল্য বিয়ে সংঘটিত করার দায়ে বরের পিতা জমির উদ্দিন ও কনের বাবা বশির উদ্দিন কে জনপ্রতি ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, অভিযোগ পেয়ে বর ও কনের বাবাকে বাল্য বিবাহ নিরোধ আইনে জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com