1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

তেল ছাড়া রান্না করবেন যেভাবে

  • আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৭.৪০ পিএম
  • ৬০৩ Time View

খাবারের স্বাদ বাড়ায় কি তেলে? নাকি মসলায়? এ নিয়ে আছে বিতর্কও। অনেকে বলেন খাদ্যগুণ বা স্বাদ নির্ভর করে তেলে নয় বরং মসলায়। মসলা কষাতে তেলের পরিবর্তে ব্যবহার করুন পানি।

দেওয়া হল তেল ছাড়া রান্নার দুটি রেসিপি-

তেল ছাড়া বানান মিক্সড সবজি

উপকরণ: ফুলকপি ১টা, বাঁধাকপি অর্ধেক, ব্রুকলি ১টা, আলু আধা কেজি, গাজর ১০০ গ্রাম, মটরশুঁটি ৫০ গ্রাম, লবণ ২ চা চামচ, ধনেপাতা ১ মুঠি, কাঁচামরিচ ৫টা, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, মধু ১ চা চামচ।

প্রণালি: কপি, আলু, গাজর ও অন্যান্য সবজি কাটুন পাতলা করে। এবার ২ কাপ পানি দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিন। ২০ মিনিট পর সেসবের মধ্যে লবণ ও ধনেপাতা দিন। কর্নফ্লাওয়ার ঠাণ্ডা পানিতে গুলে ২ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।

তেল ছাড়া রান্না করুন মাছ ও বেগুন

উপকরণ: মাছ ২ টুকরা (যেকোনো), ১টি বেগুন, রসুন কুচি আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, কাঁচামরিচ ফালি ২টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।

প্রণালী: কড়াইতে আধা কাপ পানি দিয়ে তার সঙ্গে কাঁচামরিচ ও ধনেপাতা বাদে সব মসলা দিন। এরপর সেসব ২-৩ মিনিট রান্না করুন। এরপর মাছ ও বেগুন একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চুলার আগুন কমিয়ে ঢেকে রান্না করুন। ঝোল শুকিয়ে গেলে চুলা বন্ধ করে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে ঢেকে রাখুন। হয়ে গেল মজাদার রান্না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com