1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

৪৫ টাকার বেশি পেঁয়াজের দাম হওয়া উচিত না

  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ৩১৬ Time View

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘৪৫ টাকার বেশি পেঁয়াজের দাম হওয়া উচিত না। পেঁয়াজ আমদানি করা হলে ৪৫ টাকার নিচে চলে আসবে। পেঁয়াজের দামের বিষয়টি মনিটরিং করছি। আমরা আমাদের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠিয়েছি। তারা পর্যবেক্ষণ করে দেখেছেন যে, দাম বাড়বে এমন আশায় অনেকেই পেঁয়াজ ঘরে রেখে দিচ্ছেন।’

রোববার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গত চার থেকে পাঁচ দিন ধরে বাজার বোঝার চেষ্টা করছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বাজারে কী হচ্ছে, তা দেখছি। পেঁয়াজ ৮০ টাকা কেজি তো কোনোক্রমেই গ্রহণযোগ্য না। সেই তুলনায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দাম অনেক কম। সেখান থেকে পেঁয়াজ আমদানি করে বাজারকে ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারি, যুক্তিসঙ্গত একটা দামের মধ্যে নিয়ে আসতে পারি।’

গত বছর পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ার পাশাপাশি মজুতও ভালো ছিল উল্লেখ করে তিনি বলেন, পরে অনেক পেঁয়াজ পচে গেছে। মূলত অনেক আড়তদার দাম বাড়ার আশায় পেঁয়াজ মজুত করেছিলেন, যা পরে নষ্ট হয়ে যায়। এর প্রভাব পড়েছে এ বছরের পেঁয়াজ আবাদে। গত বছর পচে যাওয়ায় এবং দাম কমে যাওয়ায় এবার পেঁয়াজ আবাদও কম হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com