1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে জনবল-সংকটে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩, ৬.৩১ পিএম
  • ২৬৩ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারনে কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলায় ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে  প্রায় ৪৪৭জন শিক্ষক রয়েছেন। এসব বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ বিভিন্ন দাপ্তরিক কাজে সঠিক সময়ে দেয়া সম্ভব হচ্ছে না। অফিসে কম্পিউটার প্রিন্টারসহ আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও ডাটা এন্ট্রি অপারেটরের পদটি দীর্ঘদিন শূন্য থাকায় শিক্ষকরা কম্পিউটারের দোকানে গিয়ে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। এমনকি অফিসের ১জন ক্লার্কের  পদ ও শূন্য থাকায় সকল কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,  শিক্ষা অফিসারের পদটি ও শুন্য রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ৬জন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মধ্যে আছেন ২ জন, ৪টি পদ শূন্য,  পিয়ন পদটিও শূণ্য রয়েছে।

এতে বিদ্যালয় পরিদর্শনসহ অফিসের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে কর্মরত কর্মচারীরা হিমসিম খাচ্ছেন। এ ব্যাপারে ভুক্তভোগী প্রধান শিক্ষিকা শরিফা খাতুন জানান, শিক্ষা অফিসে প্রয়োজনীয় সংখ্যক জনবল না থাকায় আমরা খুবই অসহায়। সামান্য কাজে শিক্ষা অফিসে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। এমনকি একদিনের কাজ কয়েক দিন লেগে যায়। শিক্ষকদের বেতন ভাতা সঠিক সময়ে পাচ্ছেন না শিক্ষকরা। উপজেলায় শিক্ষা অফিসে ডাটাএণ্টি অপারেটর ও পিয়নের পদ শূণ্য থাকায় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে সহকারি শিক্ষা কর্মকর্তাদের  পক্ষে একা সামলানো কঠিন হয়ে পড়েছে। এখানে একজন ক্লার্ক দিলে শিক্ষকদের বেতন-ভাতাসহ সকল কাজ সঠিক সময়ে প্রদান করা  কঠিন। ৬জন সহকারি শিক্ষা অফিসারে জায়গা রয়েছে ২ জন।

টিকমত স্কুল ভিজিট  করতে পারে না। স্কুলে সঠিক সময়ে শিক্ষক যায় কিনা মনিটরিং  করতে পারে না এছাড়া উপজেলায় প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে ৬৩ টি। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা জনবল সংকটের কথা স্বীকার করে জানান, মাধবপুর প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকট রয়েছে। এব্যাপারে মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com