1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Title :
ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১.৫১ এএম
  • ৩৯৮ Time View

বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৯টির বা ২৭ দশমিক ১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছ। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে ‘এন’ ক্যাটাগরির কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭ দশমিক ৬০ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ৬০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- মেঘনা ইন্স্যুরেন্সের ৪৩ দশমিক ৮১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩২ দশমিক ৫৫ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩২ দশমিক শূন্য ১ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৩১ দশমিক ২৮ শতাংশ, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৫ দশমিক ১৬ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ২২ দশমিক ৬০ শতাংশ, সিমটেক্সের ২১ দশমিক ৬৯ শতাংশ, স্ট্যান্ডার্ড লাইফ ইন্সুরেন্সের ১৯ দশমিক ৯১ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ৫৩ শতাংশের শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com