1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৭.৫১ পিএম
  • ২৯৫ Time View

ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১৮ মে) গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন ভবনে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই, তবে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, ‘আইনানুযায়ী আমাদের যে দায়িত্ব এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে যে দায়িত্ব পালন দরকার, তা যথাযথভাবে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য পালন করছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘সভায় জাতীয় নির্বাচনের বিষয়টি প্রসঙ্গক্রমে এসেছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীন থাকব। নির্বাচন কমিশন যে নির্দেশনা দেবে, তার আলোকে আমরা কাজ করব।’

জাতীয় নির্বাচনের বিষয়ে তেমন কোনো কথা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘গাজীপুরসহ সব নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। পাঁচ সিটি নির্বাচন যেভাবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া দরকার, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে এবং সে অনুযায়ী তাদের আশ্বস্ত করেছি যে আমরা আমাদের সাংবিধানিক যে দায়িত্ব রয়েছে তা যথাযথভাবে পালন করব।’

আইজিপি বলেন, ‘গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা হয়েছে। তাদের থেকে আমরা জানতে পেরেছি, কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে না। তাই আমরা আশা করছি যে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com