সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সোমবার (১৫ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭৫ পয়সা।