1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

হাতীবান্ধায় সাবেক মেম্বারসহ ৩ জন বিপুল পরিমাণ ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ৮.১০ পিএম
  • ৩১০ Time View

লালমনিরহাট প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে ৪০৫ পিচ ইয়াবাসহ সাবেক মেম্বার মোফাজ্জল হোসেন মক্কাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-১৩। 

রবিবার (১৪ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা এলাকার নজিবর রহমান (কাঞ্চন) এর ছেলে মোফাজ্জল হোসেন মক্কা (সাবেক মেম্বার) (৪০) ও মিজানুর রহমান (৩৫) এবং  ৩। নুর মোহাম্মদ (২৫), পিতা-মোঃ মোহর উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (২৫)।

র‍্যাব-১৩ এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৯টার দিকে র‍্যাব-১৩ এর একটি চৌকস দল ঐ উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা এলাকায় অভিযান চালিয়ে সাবেক মেম্বার মোফাজ্জল হোসেন মক্কার বসত ঘর হতে ৪০৫ পিচ ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক করে নিয়ে যায়।

পরে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগন দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, র‍্যাব বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com