1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতলেন মেসি

  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১২.৪৬ পিএম
  • ১৮৫ Time View

কাতার বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। দলকে শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই মেসি এবার লরিয়াসের মঞ্চেও সেরা। নিজের ক্যারিয়ারের দ্বিতীয়বার জিতলেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড।

ফ্রান্সের প্যারিসে সোমবার (৮ মে) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে মেসির দল আর্জেন্টিনা। এদিকে ফুটবলারদের মধ্যে একমাত্র মেসি জিতেছেন এই পুরস্কার। ২০২০ সালে তিনি পুরুষ বিভাগে যুগ্মভাবে সেরা হয়েছিলেন লুইস হ্যামিল্টনের সঙ্গে। এবার জিতে আরেকটি অনন্য অর্জন ধরা দিলো আর্জেন্টাইন মহাতারকার হাতে।

Premios Laureus 2023 | Ganadores del mundo del deporte: Alcaraz, Messi,  Argentina...
লরিয়াসের বর্ষসেরা দলের পুরস্কার পেয়েছে আর্জেন্টিনা দল। ছবি: মার্কা

এদিকে লরিয়াস অ্যাওয়ার্ড জিতে আপ্লুত মেসি। সতীর্থদের জানিয়েছেন ধন্যবাদ। লরিয়াস পুরস্কার জিতে মেসি বলেন, ‘এটা বিশেষ এক সম্মান। বিশেষ করে এই বছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড প্যারিসে হওয়ায়। যারা ২০২১ সালে এখানে আসার পর আমাদের সাদরে গ্রহণ করেছে। আমি সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দলের নয়, পিএসজির সতীর্থদেরও।’

কাতার বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন মেসি। দলকে ৩৬ বছর পর শিরোপা জেতানোর পাশাপাশি নিজেও জিতেছেন গোল্ডেন বল পুরস্কার। এবার তার ঝুলিতে যুক্ত হলো আরও একটি পুরস্কার।

এদিকে নারী বিভাগের বর্ষসেরা হয়েছেন জ্যামাইকান স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com