1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

লাফার্জ হোলসিমের আর্থিক প্রতিবেদন প্রকাশ

  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩, ৭.০৩ পিএম
  • ৩৩৮ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮১ পয়সা। অর্থ্যাৎ ২০২৩ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ১০২%।

এছাড়া, প্রথম প্রান্তিকে করপূর্ববর্তী পরিচালন মুনাফা ২,৪৩২ মিলিয়ন টাকা হয়েছে যা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৯০ ভাগ বেড়েছে। একই সময়ে নীট বিক্রি শতকরা ৩৭ ভাগ বেড়ে হয়েছে ৮,৫৪৬ মিলিয়ন টাকা হয়েছে, যা গত বছরের প্রথম প্রান্তিকে ছিল ৬,২৫৯ মিলিয়ন টাকা।

প্রথম প্রান্তিকেও জিওসাইকেলের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সেবা প্রদান অব্যাহত ছিল এবং এই তিন মাসে ৮,০০০ টনেরও বেশি নানা ধরনের বর্জ্য নিরাপদে ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে কোম্পানির ‘গ্রীন গ্রোথ’ এজেন্ডা গতি পেয়েছে। পুরো প্রান্তিক জুড়েই কোম্পানির ব্যয় সংকোচন কার্যক্রম অব্যহত ছিল যা সামগ্রিক ফলাফলে ইতিবাচক ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com