1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

কাল ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের ইউনিট বিক্রি শুরু

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ৫.৫২ পিএম
  • ৪০০ Time View

দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) নিয়ে এসেছে। 

আগামীকাল সোমবার (৮ মে) ইউসিবি ইনকাম প্লাস ফান্ড নামের নতুন এই ফান্ডের ইউনিট বিক্রি শুরু হবে। ফান্ডটির প্রাথমিক সাবস্ক্রিপশন চলবে ২১ জুন পর্যন্ত।

প্রসপেক্টাস অনুসারে, এই ফান্ডের তহবিল প্রধানত নির্দিষ্ট আয়ের সিকিউরিটিজে (Fixed Income Securities) বিনিয়োগ করা হবে। ফলে বিনিয়োগে ঝুঁকি থাকবে কম, রিটার্নের সুযোগ থাকবে বেশি। ফলে বিনিয়োগকারীদেরকে ধারাবহিকভাবে ভাল লভ্যাংশ দেওয়া সম্ভব হবে।

ইউসিবি ইনকাম প্লাস ফান্ডটি হবে দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত তৃতীয় মিউচুয়াল ফান্ড। ফান্ডটির উদ্যোক্তাও (Sponsor) তারা।

আলোচিত ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৫০ কোটি টাকা। এতে উদ্যোক্তা UCB Asset Management Limited’ ৫ কোটি টাকা যোগান দিয়েছে। বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত আছে। ইউনিট বিক্রির মাধ্যমে এই টাকা সংগ্রহ করা হবে।

ইউসিবি ইনকাম প্লাস ফান্ড এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

গত ৩০ মার্চ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আলোচিত ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করে। বিএসইসির ৮৬২তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ইউসিবি ইনকাম প্লাস ফান্ড এর ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের বিশেষত্ব সম্পর্কে জানতে চাইলে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এসএম রাশেদুল হাসান অর্থসূচককে বলেন, মূলত যাদের সঞ্চয়পত্রের কোটা শেষ এবং যারা ট্যাক্স রিবেট পেতে চান মূলত তাদের জন্য এই ফান্ডটি ডিজাইন করা হয়েছে। অনেকেই দেখা যায় যে ট্যাক্স রিবেট পেতে চান, কিন্তু ইক্যুইটি শেয়ারে বিনিয়োগের ঝুঁকির কথা ভেবে পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান না, তাদের জন্য এই ফান্ড। আমরা চাচ্ছিলাম এমন একটি প্রোডাক্ট বাজারে নিয়ে আসতে যা থেকে একজন মানুষ ট্যাক্স রিবেটও পাবে আবার যেন তাদের একটা ভালো মুনাফাও থাকে।

এছাড়াও আমাদের বাজারে তেমন কোনো ফিক্সড ইনকাম প্রোডাক্ট নেই। বেশিরভাগই ইক্যুইটি বেজড প্রোডাক্ট।

একারণে আমাদের সব সময়ই চিন্তা ছিলো যে বাংলাদেশে ফিক্সড ইনকাম মার্কেট যদি তৈরি করতে হয় তবে ডিমান্ড সাইডটাও দেখা লাগবে। আমরা বিনিয়োগকারীদের থেকে যে টাকা সংগ্রহ করবো সেই টাকা আমরা ডেট সিকিউরিটিজ, ফিক্সড ইনকাম সিকিউরিটিজ এছাড়াও আমরা কর্পোরেট বন্ড, লিস্টেড বন্ড, ট্রেজারি বন্ড ও ট্রেজারি সিকিউরিটিজে আমরা বিনিয়োগ করবো এই ওপেন ইন্ড ফান্ডের দ্বারা।

সবচেয়ে মজার যে বিষয়টা তা হলো লিস্টেড বন্ড, ট্রেজারি বন্ডগুলোর বড় রকমের একটা ফেস ভ্যালু থাকে। যার নিচে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন না। কিন্তু আমাদের এই ফান্ডের মাধ্যমে একজন বিনিয়োগকারী মাত্র পাঁচ হাজার টাকা দিয়েও সেই সব বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com