1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুর অন্তঃসত্ত্বা তরুণীর মামলায় প্রেমিক গ্রেফতার

  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩, ৬.৩৩ পিএম
  • ২৭৩ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে প্রেমিক। বিয়ের জন‍্য চাপ দিলে কৌশলে নানা টালবাহানা করে কয়েক মাস এড়িয়ে চলে প্রেমিক রাজীব বোনার্জী। এরই মধ‍্যে ধর্ষিতা তরুণী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে দিশেহারা সামাজিক ভাবে বিচার চেয়ে প্রেমিকের পরিবারের কাছে অপমান অপদস্ত হতে হয়েছে তরুনীর পরিবার।

অবশেষে প্রতারক প্রেমিকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার বিকালে থানায় মামলা দিয়েছেন অন্তঃসত্ত্বা তরুণী। অভিযুক্ত রাজীব বোনার্জী (২৪) কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ নোয়াপাড়া চা বাগানের একজন সর্দার ও পুলিশ সূত্রে জানা গেছে লালটিলা এলাকার জনৈক চা শ্রমিক কন‍্যা ওই তরুণী। 

নোয়াপাড়ায় একটি ফ্যাক্ট্ররীতে শ্রমিক হিসেবে কাজ করত একই চা বাগানের প্রতিবেশী মৃত বিদ‍্যা বোনার্জীর ছেলে রাজীব বোনার্জী ও ওই ফ্যাক্ট্ররীতে শ্রমিকের কাজ করত। কর্মস্থলে আসা যাওয়ার পথে তাদের কথা বার্তা হত। বছর দুয়েক আগে দুজনের মধ‍্যে প্রেমের সম্পর্ক হয়। গত ৫ অক্টোবর গভীর রাতে প্রেমিক রাজীব কৌশলে জানালা খুলে তার প্রেমিকার শয়ন কক্ষে  প্রবেশ করে তাকে ঝাপটে ধরে। বিয়ের প্রলোভন দিয়ে  ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে পরে একই কায়দায় তরুণী সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় আরো কয়েকবার । রাজীব কে তরুনী বিয়ের ব‍্যাপারে কথা বল্লেই আজ না হয় কাল বিয়ে করবে বলে সময় ক্ষেপন করতে  থাকে এরই মাঝে ওই তরুনীর শারীরিক পরিবর্তন দেখা দেয় তরুনী পুরো বিষয়টি পরিবার ও স্বজনদের অবগত করলে প্রেমিক রাজিবের মা ভাই কে বিয়ের প্রস্তাব দেয়া হয়।

রাজিবের পরিবার বিয়ের প্রস্তাব প্রত‍্যাখান করে উল্টো নিরীহ তরুণীর পরিবার কে হুমকি দেয়। ডাক্তারী পরিক্ষা নিরিক্ষায় ওই তরুণী ৬মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি  বিষয়টি নিয়ে বাগানের পঞ্চায়েত ও সর্দাররা দুদফা সালিস বৈঠকে বসলেও  রাজীব ও তার পরিবার তরুণী কে বউ হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয়নি বলে জানান এক চা শ্রমিক নেতা। অবশেষে ওই তরুনী থানায় মামলা করেছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ  আব্দুর রাজ্জাক বলেন, তরুনীর অভিযোগ পাওয়ার পর  বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে অভিযুক্ত  রাজীব বোনার্জী কে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com