1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

মধ্যরাতে অস্ত্র ও গুলিসহ অপহরণ মামলার আসামি আটক!

  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩, ৯.৪৫ এএম
  • ৩২৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা যেনো অপহরণকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিনিয়ত সাধারণ মানুষকে ধরে নিয়ে আদায় করছে মুক্তিপণ। এ ঘটনা ঘটছে বার বার। তবে অপহরণের কাহিনি নিত্যনতুন নয়। সর্বশেষ গত ৩০ এপ্রিল জাহাজপুরা থেকে দুই কৃষককে অপহরণ করে জঙ্গলের ভেতর নিয়ে যায় অপহরণকারী সন্ত্রাসীরা। খবর পাওয়ার পর অভিযান পরিচালনা করে পুলিশ। 

পুলিশের দাবি, দুই কৃষক অপহরণের বিষয়টি জানার পর টানা ৩৬ ঘন্টা অভিযান পরিচালনা করে গহীন অরণ্য থেকে তাদের(কৃষক অপহৃত দুজন) উদ্ধার করা হয়। 

এরপর ৩ মে(বুধবার) রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামি নুরুল আমিন(৪০) কে গ্রেফতার করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল হালিম জানায়, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নোয়াখালীয়াপাড়ার জুম্মাপাড়ায় অপহরণ মামলার আসামি নুরুল আমিন অবস্থান করছে। এমন খবরে পুলিশ কৌশলে অবস্থান নিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করতে সক্ষম হয়। এসময় একটি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়। আটক নুরুল আমিন হ্নীলা পানখালী এলাকার মোস্তফা কামালের ছেলে বলে জানান তিনি।

অপহরণ চক্রের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি আব্দুল হালিম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com