1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

রাজধানীসহ বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি

  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৯.৫৮ পিএম
  • ২৮২ Time View

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতের খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে হঠাৎ আকাশ মেঘলা হয়ে ঝড় শুরু হয়। বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও শুরু হয় বজ্রপাত। তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেছে চারজনের।

ঢাকায় বিকেল ৫টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। অফিস শেষ করে বাসায় ফেরার সময় বিপাকে পড়েন কর্মজীবীরা। এ ছাড়া বিভিন্ন কাজে বের হওয়া মানুষজনও ভোগান্তিতে পড়েন।

কারওয়ান বাজারে হাবিবুল্লাহ নামে এক রিকশাচালক জানান, বৃষ্টির সঙ্গে বাতাসও হচ্ছে। এ অবস্থায় রিকশা চালানো যাচ্ছে না। কয়েক দিনের টানা গরমের পর বৃষ্টি হওয়ায় ভালোই হয়েছে। তবে বৃষ্টির কারণেও আবার কাজ করতে কষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে বজ্রপাতে মৃত্যুও হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের রাজগঞ্জে বাগডুমুর গ্রামে জমিতে কাজ করার সময় আব্দুল মালেক ও মোহাম্মদ সোলেমান শেখ নামে দুই কৃষকের মৃত্যু হয়। এ ছাড়া বরগুনা ও পাবনায় বজ্রপাতে দুজন মারা গেছেন।

ঝড়-বৃষ্টিতে আম ঝরে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বাগান মালিকরা। এ ছাড়া মাঠে পাকা ধানেরও ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com