1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

দেশে করোনা শনাক্তের হার বাড়ল

  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৮.২২ পিএম
  • ৩০৬ Time View

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ২১৬ জনে। এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনেই অপরিবর্তিত রয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার এক দশমিক ৭৬ শতাংশ, যা আগের দিন ছিল এক দশমিক ৩১ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ পাঁচ হাজার ৬৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

পরবর্তী সময়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হুহু করে বাড়তে থাকে। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com