1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

  • আপডেট : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ৫.২৮ পিএম
  • ৩০২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জের তিন উপজেলায় হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতকে ঝড়ের সময় আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়। 

মৃতরা হলেন: দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩৫), ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামের মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬৫) ও তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রমজান মিয়া (১৪)।

তারা সবাই নিজ নিজ এলাকার হাওড়ে ধানকাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার রণভূমি হাওড়ে ধানকাটার সময় মিলন মিয়া ও তারা মিয়া ঘটনাস্থলে মারা যান। এছাড়া ছাতক উপজেলার দেবেরগাঁও গ্রামের হাওড়ে বৃষ্টির মধ্যে ধান কাটার সময়, রমজান মিয়া, মহিম মিয়া ও একই উপজেলার বড়কাপন গ্রামের হাওড়ে ধান কাটার সময় বৃদ্ধ আরশ আলীর (৬৫) মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com