1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

বছর না ঘুরতেই উপায়-এর গ্রাহক ত্রিশ লাখে!

  • আপডেট : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ৭.২৩ পিএম
  • ৬৬৩ Time View

মূলধারার ব্যাংকিং সেবা থেকে দূরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে ২০১১ সাল থেকে কাজ করছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। অল্প কিছু দিনের মধ্যেই মোবাইল ব্যাংকিং মানুষের ধারে ধারে পৌঁছে যায়। বিকাশ, রকেট, নগদ ও উপায়সহ দেশের ডজনেরও বেশি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে গ্রাহকদের। যাদের মধ্যে সবচেয়ে নবীন প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) এর মোবাইল ব্যাংকিং সেবা ‘উপায়’। বছর না ঘুরতেই প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে তারা।

জানা যায়, চলতি বছরের ১৭ মার্চ মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে যাত্রা শুরু করে ‘উপায়’, যার বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৩০ লাখ। সারাদেশে এজেন্ট সংখ্যা প্রায় এক লাখ। উপায় একাউন্ট থেকে সেন্ড মানি ফ্রি এবং ক্যাশ আউট চার্জ হাজারে ১৪ টাকা যা বাজারে সর্বনিন্ম। এছাড়া ইউসিবি ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে ক্যাশ আউট করলে খরচ পড়ে হাজারে ৮ টাকা, এটিও বাজারের সর্বনিন্ম। গ্রাহকের খরচ আরও কমিয়ে আনার জন্য উপায় বাজারে এনেছে মাল্টি ওয়ালেট ফিচার।

একজন এমএফএস গ্রাহকের একাউন্টে বিভিন্ন উৎস থেকে অর্থ আসতে পারে। একই ওয়ালেটেই হয়তো তিনি বেতন পাচ্ছেন, রেমিট্যান্স আসছে বা কোনো সরকারি ভাতা পাচ্ছেন। মাল্টি ওয়ালেট ফিচারের মাধ্যমে গ্রাহকদের একটি একাউন্টেই চারটি ভিন্ন ভিন্ন যেমন: প্রাইমারি, স্যালারি, ডিজবার্জমেন্ট ও রেমিট্যান্স ওয়ালেট রয়েছে। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত টাকা নির্দিষ্ট ওয়ালেটে জমা হচ্ছে এবং অনেক কম খরচে তিনি ক্যাশ আউট করতে পারছেন। উদাহরণস্বরুপ, প্রাইমারি ওয়ালেটে আসা যেকোনো টাকার জন্য ক্যাশ আউট চার্জ হবে হাজারে ১৪ টাকা, স্যালারি ও রেমিট্যান্সের জন্য হাজারে ১০ টাকা এবং ডিজবার্জমেন্ট ওয়ালেটের অর্থ ক্যাশ আউট চার্জ হচ্ছে হাজারে ৭ টাকা। এছাড়া ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে প্রাইমারি ওয়ালেটের জন্য হাজারে ৮ টাকা কাটবে এবং অন্যান্য ওয়ালেটের ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com