1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

দরপতনের শীর্ষে কুইন সাউথ টেক্সটাইল

  • আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৪৭ পিএম
  • ৬৮৯ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৮.৮৭ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১৬৬ বারে ৪৭ লাখ ৮৪ হাজার ৭৭০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৪৬ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ১০ পয়সা বা ৪.৬৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ফান্ডটির দর ৭০ পয়সা বা ৩.৯৩ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সমতা লেদার কমপ্লেক্স, লাফার্জ হোলসিম, এমবি ফার্মা, আজিজ পাইপস, মুন্নু সিরামিকস, মেঘনা কনডেন্সড মিল্ক ও জিকিউ বলপেন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com