1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

ট্রেজারি বন্ডের আনুষ্ঠানিক লেনদেন শুরু করলো লংকাবাংলা সিকিউরিটিজ

  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ১১.৫৩ পিএম
  • ২৪৭ Time View

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩ কোটি ১০ লক্ষ টাকার ট্রেজারি বন্ড লেনদেনের মাধ্যমে এই খাতের গ্রাহক সেবা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।

১১ অক্টোবর ২০২২ তারিখে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেজারি বন্ডের লেনদেন শুরু করা হয়। ঐদিন লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বন্ড লেনদেনের মাধ্যমে এই খাতের আনুষ্ঠানিক উদ্বোধন করে।

ট্রেজারি বন্ড হলো সরকারি সিকিউরিটিজ। এই বন্ড ইস্যুর মাধ্যমে সরকার বাজার থেকে অর্থ সংগ্রহ করে। আমাদের দেশে ২,৫,১০,১৫,২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রয়েছে। বর্তমানে ২৪৬টি ট্রেজারি বন্ড লেনদেন হচ্ছে সেকেন্ডারি বাজারে। সাধারনত প্রতি সপ্তাহের মঙ্গলবার এই বন্ডের অকশন অনুষ্ঠিত হয় যেটি বাংলাদেশ ব্যাংক পরিচালনা করে; আর এটি হল প্রাইমারি মার্কেট।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকে বিপি একাউন্ট খোলার মাধ্যমে এই বন্ডের লেনদেন করতে হতো। এখন বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে থেকে এই বন্ডে বিনিয়োগ করা যাচ্ছে। এক্ষেত্রে যেকোনো ব্যক্তি বিনিয়োগকারী অথবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ব্রোকারেজ প্রতিষ্ঠানে বিও একাউন্ট খুলে এই খাতে সরাসরি বিনিয়োগে আসতে পারবে।

এই ট্রেজারি বন্ডগুলোর কাস্টডিয়ান হলো বাংলাদেশ ব্যাংক। এই বন্ড ছয় মাস পরপর কুপন বা সুদ প্রদান করে। এই বন্ডের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল সেকেন্ডারি মার্কেটে ক্রয়-বিক্রয়ের সুযোগ। এই লেনদেনের মাধ্যমে সৃষ্ট মূলধনী মুনাফাও এখাতের আরেকটি আয়। অর্থাৎ এই খাত থেকে সুদ ও মূলধনী মুনাফা অর্জনের সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com