1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

সাগরতলে অদ্ভুত ফাটলে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা!

  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৫.৫৪ পিএম
  • ৩১২ Time View

প্রশান্ত মহাসাগরের তলদেশে এক অদ্ভুত ফাটলের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। তারা আশঙ্কা করছেন, এই ফাটলের কারণে কোনো একদিন ভয়াবহ ভূমিকম্পও ঘটতে পারে। প্রশান্ত মহাসাগরের কানাডা ও যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় এ ফাটলের দেখা পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে, এই ফাটলটি কানাডা ও যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী পিথিয়া ওয়েসিস নামক ঢালে অবস্থিত। এই ঢালটি আবার ক্যাসকেডিয়া সাবডাকশন জোন নামক একটি ভূমিকম্প ফল্ট লাইনের ওপর অবস্থিত। যা কানাডার পশ্চিম উপকূল থেকে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত দীর্ঘ।

বিজ্ঞানীরা বলছেন, ফাটলটি দিয়ে আগুনের গোলার মতো তীব্র বেগে উষ্ণ পানি বের হচ্ছে। পানির তাপমাত্রা সেখানে ১৫০ থেকে ২৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পানি তীব্র গরম হওয়ায় তা আশপাশের বিশাল এলাকার পানিকে উষ্ণ করে তুলছে। এমনকি যুক্তরাষ্ট্রের অরেগনের নিউপোর্ট উপকূলেও এই উষ্ণ পানির স্রোত পৌঁছে গেছে।  

বিজ্ঞানীরা বলছেন, পানি যদি এভাবে বের হতেই থাকে তবে তা স্থানীয় পানির চাপকে বড়িয়ে দিতে পারে এবং ক্যাসকেডিয়া সাবডাকশন জোনের দুই টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণ হতে পারে। যার ফলে ভূমিকম্প দেখা দিতে পারে।

এ বিষয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানী ইভান সলোমন বলেছেন, ‘ফাটল দিয়ে পানি বের হওয়ার বিষয়টি অনেকটা জ্বালানি নিঃসৃত হওয়ার মতো। এবং এটিই আমাদের জন্য বাজে সংবাদ বয়ে আনতে পারে। যেকোনো সময় ভূমিকম্প তৈরি হতে পারে।’ 

-ডেইলি মেইল

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com