রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে এনবিএফআইয়ের সময়সূচি পুনর্নির্ধারণ এনবিআরে বড় পদোন্নতি, ২৮ অতিরিক্ত কমিশনার হলেন কমিশনার মাধবপুরে মির্জা ফখরুল, শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের কাছে সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ ‎ সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী- সাংবাদিক এইচ এম মহিউদ্দিন শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রী নওশিন মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘বোমা’ হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৯৭ Time View

শিনজো আবে নিহত হওয়ার পর এবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। তবে হামলার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের তৎপরতার ফলে অক্ষত আছেন কিশিদা।

শনিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় জাপানের ওয়াকাইয়ামা শহরে ঘটেছে এই হামলা। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে।

আজ ওয়াকাইয়ামা শহরের সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় সেই বোমাটি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বোমাটি প্রাণঘাতী ছিল না।

জাপানের বার্তাসংস্থা কিওডো নিউজ এজেন্সিসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া সেই বস্তুটি ‘স্মোম বোম্ব’ জাতীয় বোমা ছিল বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি হয় না।

এ বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা বোমাটি বিস্ফোরণের পরপরই এক তরুণকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে যারা জড়ো হয়েছিলেন, বিস্ফোরণের পর তারাও ছড়িয়ে ছিটিয়ে পড়েন। দেশটির পুলিশ গ্রেপ্তার ওই তরুণের নাম-পরিচয় প্রকাশ করেনি।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। এবার নির্বাচনী প্রচারাভিযানে গিয়ে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS