রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে এনবিএফআইয়ের সময়সূচি পুনর্নির্ধারণ এনবিআরে বড় পদোন্নতি, ২৮ অতিরিক্ত কমিশনার হলেন কমিশনার মাধবপুরে মির্জা ফখরুল, শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি শ্রীপুর মাওনা জোনাল অফিসে ডিজিএম প্রকৌশলী শান্তনু রায়ের কাছে সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ ‎ সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী- সাংবাদিক এইচ এম মহিউদ্দিন শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেল, অভিমানে জীবন দিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রী নওশিন মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা জ্বালানি সংকটে ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২২২ Time View

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইন্দোনেশিয়ার ডিজাস্টার এজেন্সির মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, শুক্রবার (১৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ভূমিকম্পটি আঘাত হানে। জাভা দ্বীপের সুরাবায়া, তুবান, ডেনপাসার এবং সেমারাঙ অঞ্চলে ভূমিকম্পটির তীব্রতা অনুভূত হয়।

দেশটির জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে, ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প শক্তিশালী হলেও এর ফলে কোনো ধরনে সুনামি তৈরি হওয়ার আশঙ্কা নেই।

দ্য ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫৯২ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল।

ডিজাস্টার এজেন্সির মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, ‘আমার মনে হয় না, খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও ভূমিকম্প অনুভূত হওয়া অঞ্চলগুলোতে আমরা নজর রাখব।’

ইন্দোনেশিয়া তথাকথিত ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত। যা অত্যন্ত সক্রিয় একটি সিসমিক জোন, যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় এবং প্রচুর সংখ্যক ভূমিকম্প ও আগ্নেয়গিরি তৈরি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS