1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে জাতীয় স্বাধীনতা পার্টির শোক

  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৪.০৪ পিএম
  • ২৯১ Time View


নিজস্ব প্রতিবেদকঃ গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

এক শোক বার্তায় তিনি বলেন, ডা. জাফরুল্লাহ ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কন্ঠ, জনদরদী ও দেশপ্রেমিক নাগরিক। সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে জীবনভর দেশের জন্য কাজ করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি ব্যক্তিগত ক্যারিয়ার ছেড়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। রণাঙ্গনে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল তৈরি করেছিলেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজে মনোনিবেশ করেন। সর্বজনের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে তোলেন গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল। আমৃত্যু মানুষকে সহজলভ্য ভাবে চিকিৎসা দিয়ে গেছেন।

মিজানুর রহমান মিজু মরহুমের আত্মার শান্তি কামনা করে এবং জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com