1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

আরও উন্নত গেমিং অভিজ্ঞতা দিতে বাজারে ইনফিনিক্স হট ৩০

  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩.৫২ পিএম
  • ৫১৮ Time View

৫% চার্জেও ২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে এই ফোন

নিজস্ব প্রতিবেদকঃ হট সিরিজের নতুন স্মার্টফোন হট ৩০ বাজারে এনেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। তরুণ গ্রাহকদের চাহিদা বিবেচনা করে উদ্ভাবনী প্রযুক্তিতে ডিজাইন করা এই ফোনে আছে দুর্দান্ত পারফরম্যান্স, উজ্জ্বল ও স্পষ্ট হাই-ডেফিনেশন স্ক্রিন এবং গেমিং প্রযুক্তির উন্নত সংস্করণের সমন্বয়।

৮-কোর আর্কিটেকচার ডিজাইনের শক্তিশালী প্রসেসর হেলিও জি৮৮৮ এর সাথে সর্বোচ্চ ২.০ গিগাহার্জের দু’টি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর দিয়ে তৈরি হয়েছে গেমিং ফোন হট ৩০। ফলে গেমিং অভিজ্ঞতা হবে আরও উপভোগ্য। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে ফাস্ট লোডিং, পাওয়ার অপটিমাইজেশন এবং ১৮টি পর্যন্ত অ্যাপ একসাথে চালানোর সুবিধা। একাধিক নেটওয়ার্কে যুক্ত থাকার সুবিধার্থে লিংক বুমিং প্রযুক্তিও আছে হট ৩০ স্মার্টফোনটিতে। এর ফলে ওয়াই-ফাই ও ডেটা একসাথে কাজ করবে এবং নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে না
গেমাররা।

হট ৩০ ফোনের ব্যাটারি সক্ষমতা ৫০০০ এমএএইচ। ৫% চার্জেও ২ ঘণ্টা পর্যন্ত পারফর্ম করতে পারে এই ফোন। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে ৩০ মিনিটে ৫৫% পর্যন্ত চার্জ তুলতে পারে হট ৩০।

গেমিং ও ভিডিও দেখার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দিতে ফোনটিতে আছে ১০৮০ পিক্সেলের হাই-রেজোলিউশন ৬.৭৮ ইঞ্চি পারফোরেটেড স্ক্রিন, ৯০ হার্জ হাই রিফ্রেশ রেট এবং ২৭০ হার্জ টাচ স্যাম্পলিং রেট। এই স্ক্রিন, গেমারদের মাইক্রো-অপারেশনের জন্য দ্রুত রেসপন্স করতে তৈরি করা হয়েছে। পাশাপাশি স্লিম বডির হট ৩০ তে সাউন্ড কোয়ালিটি বাড়াতে আরও আছে ডুয়েল স্পিকার ডিজাইন এবং ডিটিএস প্রযুক্তি। ৪+১২৮জিবি এবং ৮+১২৮জিবি র‌্যাম ও রমের দু’টি ভেরিয়েন্ট পাওয়া যাবে বাজারে। হট ৩০ স্মার্টফোনে আছে এফ১.৬ অ্যাপারচার সম্পন্ন ৫০-মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স। আরও আছে একটি মাল্টি-ফ্রেম ওভারলে অ্যালগরিদম, যা রাতের ছবির মান উন্নত করে এবং বিভিন্ন ধরনের নাইট ফিল্টার স্টাইল প্রদান করে। এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি প্রেমীদের চাহিদা মেটাবে। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট অথবা স্ট্রিট ফটো, আগ্রহী ফটোগ্রাফাররা তাদের পছন্দের ছবি তুলে ফাইন টিউন করতে পারবেন এই ফোনে।

সাশ্রয়ী মূল্যে মাত্র ১৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে ইনফিনিক্স হট ৩০ স্মার্টফোনটি। নতুন প্রজন্মের গতিশীল জীবনযাত্রার সাথে মিল রেখে এই ফোনটি গেমার, ফটোগ্রাফার অথবা মাল্টিটাস্কারদের জন্য উপযুক্ত।

এছাড়াও, হট ৩০ বাজারে আসা উপলক্ষে চলছে ইনফিনিক্স ও এমএলবিবি-র ‘ইয়োর পোজ, ইয়োর স্মাইল’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিরা ইনফিনিক্সের যেকোনো আউটলেটে গিয়ে সেট-আপ ব্যাকড্রপের সামনে ছবি তুলবেন এবং #yourposeyoursmile হ্যাশট্যাগ দিয়ে সেই ছবি স্যোশাল মিডিয়াতে পোস্ট করবেন। ক্যাম্পেইনে বিজয়ীরা পাবেন হট ৩০ স্মার্টফোন ও অন্যান্য উপহার।

তাছাড়া, ইনফিনিক্স ফোন কিনলে অন্যান্য পুরস্কারের সাথে থাকছে ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে ট্যুর জিতে নেওয়ার সুযোগ। ‘আমরা আছি আপনার সাথে (উই আর হিয়ার ফর ইউ)’ এই মূলমন্ত্র নিয়ে পুরো রমজান মাস জুড়ে চলবে ক্যাম্পেইনটি। ইনফিনিক্স গ্রাহকদের জন্য এই ঈদে আরও আছে মোটরসাইকেল, রেফ্রিজারেটর, হট ৩০ স্মার্টফোন এবং ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ।

ইনফিনিক্স-
ইনফিনিক্স মোবিলিটি একটি উদীয়মান প্রযুক্তি ব্র্যান্ড। ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্স ব্র্যান্ডের আওতায় বিশ্বজুড়ে অনেক ধরনের ডিভাইস ডিজাইন, প্রস্তুত ও বাজারজাত করে থাকে কোম্পানিটি। আজকের তরুণদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মোবাইল ডিভাইস প্রস্তুত করা তাদের মূল লক্ষ্য। এই ফোনগুলোর মূল বৈশিষ্ট্য চমৎকার স্টাইল, পাওয়ার ও পারফরম্যান্স। ইনফিনিক্সের ট্রেন্ডি ডিভাইসগুলো ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথায় রেখে
তৈরি করা হয়।

“ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় (দ্য ফিউচার ইজ নাও)” মূলমন্ত্র নিয়ে ইনফিনিক্স আজকের তরুণদের স্বকীয়তা তুলে ধরার জন্য অনুপ্রাণিত করতে চায়। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ৪০টির বেশি দেশে এই কোম্পানির পণ্য বিক্রি করা হয়। বিস্ময়কর গতিতে বিস্তার ঘটছে ইনফিনিক্সের।

২০১৯-২০২১ সালে কোম্পানিটির অভূতপূর্ব ১৫৭% প্রবৃদ্ধি ঘটেছে। চমকপ্রদ ডিজাইন ও দারুণ মানের ফ্ল্যাগশিপ-লেভেল ডিভাইস প্রস্তুত করা চালিয়ে যাওয়ার বড় পরিকল্পনাও তাদের রয়েছে।

আরও জানার জন্য ভিজিট করুন: http://www.infinixmobility.com/
ইনফিনিক্স বাংলাদেশ সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদের ফলো করুন:
ওয়েবসাইট: http://www.infinixmobility.com/bd/
ফেসবুক: https://www.facebook.com/InfinixBangladesh/
ইন্সটাগ্রাম: https://www.instagram.com/infinixbangladesh/

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com