1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

সারের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ মার্কসবাদী’র

  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১১.১৪ এএম
  • ২৮৬ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান  ১২ এপ্রিল ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ৮ মাসের ব্যবধানে আবারো সারের মূল্য বৃদ্ধির ঘটনায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার আবারও ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, টিএসপিসহ বিভিন্ন ধরনের রাসায়নিক সারের মূল্য কেজিতে ৫ টাকা বাড়িয়েছে এবং তা ১০ এপ্রিল থেকে কার্যকর করেছে। ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সারের দাম ২০ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ২২ টাকা থেকে ২৭ টাকা নির্ধারণ করেছে। একইভাবে ডিএপি সারের মূল্য ডিলার পর্যায়ে ১৪ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা এবং কৃষক পর্যায়ে ১৬ টাকা থেকে ২১ টাকা করা হয়েছে। টিএসপি সারের মূল্য ডিলার পর্যায়ে ২০ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং কৃষক পর্যায়ে ২২ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা করা হয়েছে। এমওপি সারের মূল্য ডিলার পর্যায়ে ১৩ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা এবং কৃষক পর্যায়ে ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতৃবৃন্দ বলেন, সরকার ১ আগস্ট’২২ সালে ইউরিয়া সারের দাম কৃষক পর্যায়ে কেজিতে ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করেছিলো। নেতৃবৃন্দ সারের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং কৃষিক্ষেত্রে আরও সহায়তা বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, এমনি বিদ্যুৎসহ সকল কৃষি পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে কৃষকরা দিশেহারা। তাঁরা এই সরকারকে হটিয়ে কৃষক শ্রমিক মেহনতী মানুষের সরকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com