1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

স্ট্যান্ডার্ড ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি

  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৩.১৭ পিএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ “কোভিড -১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি)- এর আওতায় গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির ফলে স্ট্যান্ডার্ড ব্যাংক, এশিয়ান ইন্ধসঢ়;ফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর সহায়তায় গঠিত উক্ত তহবিলের অর্থ কোভিড-১৯ প্রণোদনা প্যাকেজের অধীনে সিএমএসএমই উদ্যোক্তাদের মাঝে ৪% হারে বিনিয়োগ হিসেবে বিতরণে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।

গত ৯ এপ্রিল ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাসেরের উপস্থিতিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সিইসিআরএফপি-এর পরিচালক ও এসএমইএসপিডি-এর প্রকল্প পরিচালক মোঃ আব্দুল ওয়াহাব স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মোঃ কবির আহমেদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মোঃ তৌহিদুল আলম খান, এসএমই বিজনেস ডিভিশনের প্রধান মোঃ জাকির হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com