1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

মদে আসক্ত কুকুরকে নেওয়া হলো রিহ্যাবে

  • আপডেট : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ১১.১৩ এএম
  • ৩৪৯ Time View

রোজ রাতে এক পেগ মদ লাগবেই! গত কয়েকমাস ধরে এটাই ছিল নিউ-জিল্যান্ডের এক কুকুরের রুটিন। আর তাতেই ঘটে বিপত্তি। ক্রমশই মদে আসক্ত পড়ে দু’বছরের কুকুর ল্যাবরেডর।

বর্তমানে সে একটি অ্যানিমাল রেসকিউ সেন্টারে চিকিৎসাধীন। নেশা মুক্তির প্রক্রিয়া চলছে কুকুরটির। পশু চিকিৎসকরা বলছেন, এই ধরণের ঘটনা নজিরবিহীন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, নিউ জিল্যান্ডের ডেভন শহরের উডসাইড অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ল্যাবরেডর।

জানা যায়, মালিক রোজ মদ খাওয়ার পর কিছুটা করে ফেলে রাখতেন গ্লাসে। কৌতুহল বশত সেই ফেলে রাখা মদ একদিন চেখে দেখে কুকুরটি। তারপর থেকে প্রতিদিন কুকুরটি অপেক্ষা করত কখন তার মালিক মদের গ্লাস ফেলে ঘুমোতে যাবে। এভাবেই চলতে থাকে মাসের পর মাস। ক্রমশই মদের নেশা ধরে যায় এই ল্যাবরেডরের।

এরপর একদিন আচমকাই মৃত্যু হয় কুকুরটি মালিকের। মাত্র দুই বছরের এই ল্যাবরেডর অতিরিক্ত হিংস্র হয়ে উঠেছিল। সন্ধ্যার পর থেকেই আচ্ছন্ন হয়ে পড়ত। মদ না পেলে হাতের কাছে যাকে পেত কামড়ানোর চেষ্টা করত।

তবে বর্তমানে সে ফিট এবং বিপদমুক্ত। রিহ্যাব সেন্টারে অন্য সারমেয়রদের সঙ্গে দিব্যি খেলে বেড়াচ্ছে। নেশাও কেটে গিয়েছে তার। আর পাঁচটা ল্যাবরেডরের মতো স্বাভাবিক খাওয়া দাওয়া করছে। মানসিক পরিবর্তনও হয়েছে কোকোর। তবে কোকোর এই কাণ্ড এখনও যেন বিশ্বাস করতে পারছেন না পশু চিকিৎসকরা। গত চার সপ্তাহেরও বেশি সময় ধরে রিহ্যাবে রয়েছে সে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com