1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি

  • আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৩.৫৩ পিএম
  • ৩১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অবিলম্বে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। তা না হলে গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ নেতারা। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দেশব্যাপী বিরোধীদলীয় ৩৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সংসদ ভেঙে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘দেশের সর্বত্র আজ চরম অব্যবস্থাপনা ও নৈরাজ্য বিরাজ করছে। ফায়ার সার্ভিসের ব্যর্থতার ফলে বঙ্গবাজার পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। কাছাকাছি অবস্থান সত্ত্বেও ১০ ঘণ্টায়ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এ ব্যর্থতা সরকারের।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অবিলম্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে তিনি বলেন, ‘যদি রমজানের মধ্যে সব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনর্বাসিত ও ক্ষতিপূরণ দেওয়া না হয়, তাহলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে গণভবন ঘেরাও করা হবে।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন, দেশব্যাপী বিরোধীদলীয় ৩৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে ১০ দফা দাবি বাস্তবায়নেরও জোর দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীরসাহেব, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি আতিকুর রহমান ও আবজাল হোসাইন মৃধা, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলিম ও সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ মজুমদার, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি মো. শাহজাহান, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফসহ জোটের অন্যান্য শীর্ষ নেতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com