শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংকের আলোচনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৬৫ Time View

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন এবং ডাইরক্টের প্রফেসর ড. কাজী শহীদুল আলম।

আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর মো. কামাল উদ্দিন, পিএইচডি, মো. জয়নাল আবেদীন, সৈয়দ আবু আসাদ, ডা. তানভীর আহমেদ, মো. কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড. মো. ফসিউল আলম, খুরশীদ উল আলম ও মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ ভাষা শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখার ইনচার্জগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS