1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

সিঙ্গাপুরে সাবসিডিয়ারি খুলবে ইউসিবি

  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ৮.০০ পিএম
  • ৮৪১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সাবসিডিয়ারি কোম্পানি সিঙ্গাপুরে কার্যক্রম পরিচালনা করবে।

আজ রোববার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৬৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সাবসিডিয়ারির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৭৫ লাখ টাকা।

মূলত: রেমিট্যান্স বিজনেসের জন্য এই সাবসডিয়ারি গঠন করা হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সাবসিডিয়ারি কোম্পানি কার্যক্রম শুরু করলে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীরা সহজে তার মাধ্যমে দেশে টাকা পাঠাে পারবেন। এতে ব্যাংকটির বৈদেশিক মুদ্রার প্রবাহ জোরালো হবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com