1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

যাত্রাবাড়ীর যাত্রী ছাউনি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৩.৫০ পিএম
  • ২৯৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল সংলগ্ন যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক সন্তোষ বালা বলেন, সংবাদ পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা আশপাশের লোকজনের কাছে খোঁজ-খবর নিয়েছি। কিন্তু তারা এই ব্যক্তির বিষয়ে কিছু বলতে পারেননি। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com