1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

ন্যাশনাল পেমেন্ট সুইচে গতি ফিরেছে

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১০.১১ পিএম
  • ২০৮ Time View

বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সার্ভার বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ডাউন হয়ে যায়। তখন থেকে ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যাহত হচ্ছিলো। তবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা সার্ভারের সমস্যা সমাধান করায় সন্ধ্যা ৭টা থেকে সব লেনদেন স্বাভাবিকভাবে চলছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সার্ভারে সমস্যা দেখা দিলে ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক টাকা স্থানান্তর করা যাচ্ছিলো না। একই কারণে কিছু ব্যাংকের এটিএম বুথ থেকেও টাকা তুলতে সমস্যা দেখা দিয়েছিলো।

এছাড়া এক ব্যাংকের এটিএম বুথ থেকে অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলন করা যায় নি। পাশাপাশি এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের পয়েন্ট অব সেলসে লেনদেন করতেও সমস্যা হচ্ছিলো।

এনপিএসবি হলো আন্তব্যাংক কার্ডভিত্তিক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনের মাধ্যম। এটি ব্যাংকগুলোকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করেছে। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন।

এছাড়া এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের পয়েন্ট অব সেলস টার্মিনালের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারেন। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক নিজের হিসাব বা কার্ড থেকে অন্য গ্রাহকের ব্যাংকের হিসাবে টাকা পাঠাতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com