ঢাকা, ১৮ জুন ২০২৬:
আইএফআইসি ব্যাংক পিএলসি ও আন্তর্জাতিক হোটেল চেইন বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার জনাব মো. রফিকুল ইসলাম এর উপস্থিতিতে ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও জনাব শাহাদত হোসেন বাহার।
অনুষ্ঠানে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস-এর পক্ষে প্রতিষ্ঠানটির অ্যাডভাইজর ও জনপ্রিয় চিত্রনায়ক জনাব ওমর সানী এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং জনাব মোঃ আবু সেহরি ফরহাদ উপস্থিত ছিলেন। আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব ব্র্যান্ডিং, কমিউনিকেশন্স অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স জনাব খন্দকার আনোয়ার এহতেশাম এবং হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মো. জাকির হোসেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের গ্রাহকেরা কক্সবাজারে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে রুম ভাড়ায় ৬০% এবং আ-লা কার্ট মেনু ও বাঙ্কুয়েট হল-এ ১০% ছাড় উপভোগ করতে পারবেন।