1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

৪০ হাজার টন সার কিনবে সরকার

  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১২.৪৬ পিএম
  • ২৮৭ Time View

সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে সরকার। এতে মোট খরচ হবে ২৫৭ কোটি ৯৪ লাখ চার হাজার ৮০০ টাকা। আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা আদেন থেকে প্রথম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৫৭ কোটি ৯৪ লাখ চার হাজার ৮০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন আইসিটি অধিদপ্তর কর্তৃক ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাবসমূহ’ পরিচালনার লক্ষ্যে ৩৬ হাজার ২০ জন শিক্ষককে প্রশিক্ষণ সংক্রান্ত ৭৭ কোটি ছয় লাখ ৬৪ হাজার ৩৯৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

আজ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের একটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত তিনটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৯৫৯ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ২২৩ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৭০১ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৪২৩ টাকা এবং দেশীয় ব্যাংকঋণ ২৫৭ কোটি ৯৪ লাখ চার হাজার ৮০০ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com