1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

আইএসও সনদ পেলো ৭ প্রতিষ্ঠান

  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৩৯ পিএম
  • ৫১৫ Time View

আন্তর্জাতিক মান অনুসারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পদ্ধতি নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) থেকে ৭টি প্রতিষ্ঠানকে আইএসও সনদ প্রদান করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এ সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সনদ হস্তান্তর করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার।

অনুষ্ঠানে আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪টি প্রতিষ্ঠানকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আইএসও ৯০০১:২০১৫ সনদ প্রদান করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো: আরএমসি কেমিক্যাল কোম্পানি লি., বিডি ফুডস লি., রয়েল সিমেন্ট লি. ও ম্যানেজমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লি.। এছাড়া নিপরো জেএমআই কোম্পানি লিমিটেডের অনুকূলে আইএসও ১৪০০১:২০১৫ এবং সিয়াম এগ্রো ফুডস লি. ও ইগলু ফুডস লি. (ফ্রজেন ফুড ইউনিট) এর অনুকূলে আইএসও ২২০০০:২০১৮সনদ প্রদান করা হয়।

উন্নত কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করে বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার বলেন, পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট পেয়েছেন। উৎপাদন বৃদ্ধি ও বিদেশে পণ্য রফতানি বৃদ্ধির ক্ষেত্রে এ সনদ সহায়ক ভূমিকা পালন করবে এবং তিনি শিল্প প্রতিষ্ঠানকে তাদের কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার মান ধরে রাখার জন আহবান জানান।

তিনি আরও বলেন, দেশের রফতানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিএসটিআই থেকে ‘হালাল’ সনদ প্রদান করা হচ্ছে। কিউআর কোড সম্বলিত লাইসেন্স/ছাড়পত্র/ব্যবস্থাপনা পদ্ধতি সনদ ও হালাল সার্টিফিকেট প্রদান কার্যক্রম আগামী মার্চ, ২০২২ থেকে শুরু হবে।

তিনি সংশ্লিষ্ট সকল ব্যবসায়ি প্রতিষ্ঠানকে বিএসটিআই’র সেবা সম্পর্কে কোনো পরামর্শ থাকলে তা বিএসটিআইকে অবহিত করার জন্য অনুরোধ করেন।

ঈগলু ফুডস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ, নিপ্রো জেএমআই কোম্পানি লিমিটেডের জিএম মো. এরফান উদ্দিন, বিডি ফুডস’র ব্যবস্থাপক (প্রশাসন) রহমত উল্লাহ, সিয়াম এগ্রো’র নাইমুর রহমান সজিব, রয়েল সিমেন্টের জিএম মো. হাসানুর কবির, আরএমসি কেমিক্যাল কোম্পানির চেয়ারম্যান সিদ্ধার্থ মন্ডল, ম্যানেজমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনালের এমডি মো. মনিরুল ইসলাম খান অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সনদ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com