ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে সিলেট মাজারের উদ্দেশ্যে বেড়িয়ে আলম মিয়া (৩৭) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।
গত (১৬ মার্চ বুধবার)সকাল সাড়ে ৯ টায় ভৈরব থেকে সিলেট মাজারের উদ্দেশ্যে বের হন আলম মিয়া। এরপর আর বাসায় ফিরে আসেননি।
হারানো যুবকের নাম আলম মিয়া, তার পিতা মোঃ আশিক মিয়া, তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব পৌর ৬নং ওয়ার্ড জগন্নাথপুর লক্ষীপুর মধ্যেপাড়া গ্রামের বাসিন্দা।
আলম মিয়ার সামান্য মানসিক সমস্যা আছে, মাঝে মধ্যে বাসা থেকে বেড় হয়ে যায় দু-একদিন পর বাড়ি ফিরে আসেন। তার সাথে মোবাইল ফোন না থাকায় যোগাযোগ করতে ব্যর্থ হয় সবাই।
আত্মীয় স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খোঁজে পাওয়া যায়নি বলে জানান তার পরিবার ।
এখন পর্যন্ত তিনি নিখোঁজ আছেন। যদি কেউ আলম মিয়ার সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ পূর্বক এই মোবাইল -০১৪০৭৯১৫১৪৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।