1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে উত্তরা ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ব্যাংক এশিয়া প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান নবীনগরে র‍্যাবের উপর হামলা-কান ধরানোর ঘটনায় নারীসহ ৫জন গ্রেফতার

দৈনিক সচেতন বাংলাদেশ পত্রিকার উদ্বোধন

  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২৪৪ Time View

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি পত্রিকাটির শুভ উদ্বোধন করেন। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘দৈনিক সচেতন বাংলাদেশ’ পত্রিকাটি এগিয়ে যাবে। দৈনিক পত্রিকাটি জাতীয় সংসদের সংবাদসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, নারী অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এসময় পত্রিকাটির সম্পাদক মো. ইব্রাহীম খলিল স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে তিনি পত্রিকাটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কে এম শামীম ওসমান এমপি, স্পিকারের একান্ত সচিব যুগ্মসচিব এম, এ, কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com